ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ২ টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক

নিজস্ব প্রতিবদেক, হাতিয়া
  • সর্বশেষ আপডেট ০৬:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 174

আটক ৪৬ জেলেকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় হাতিয়ায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এসময় ৫টি ট্রলার’সহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ২ টন ইলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

এরআগে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ-পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞাও অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা ৫টি ট্রলারে থাকা জেলেরা বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় মাছ ধরছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সোমবার দিবাগত রাতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ভাসানচর এলাকায় মাছ ধরা অবস্থায় পাঁচটি ট্রলার’সহ ৪৬ জন জেলেকে আটক করা হয়। পরে তাদের ট্রলারগুলো থেকে ২টন ইলিশ মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। পরে আটককৃত জেলেদের মধ্যে ৪১ জনকে ২হাজার টাকা করে ৮২ হাজার টাকা অর্থদণ্ড ও ৫জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময় ও নিষেধাজ্ঞা বাস্তনবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাতিয়ায় ২ টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক

সর্বশেষ আপডেট ০৬:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫