ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১১:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 220

নোয়াখালী থেকে ঢাকাগামী লঞ্চের কেবিনে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় হাতিয়ায় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে হাতিয়া উপজেলার ওছখালী বাজারে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাতিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন জানান, লঞ্চে যারা ধর্ষণ করেছে তারা এনসিপি সমর্থক। ধর্ষণের প্রতিবাদে আমরা একটা মিছিল বের করলে রাস্তার মোড়ে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিএনপির বিরুদ্ধে উল্টো বক্তব্য ও স্লোগান দেয়। তখন সামান্য হাতাহাতির ঘটনা ঘটে।

হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির নেতা মো. ইউসুফ বলেন, আমাদের বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীরা হামলা করেছে। এতে আমাদের ৫ জন আহত হয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপি নেতাকর্মীরা একটি মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীরাও অন্যদিক থেকে একটি মিছিল নিয়ে আসে। উভয়পক্ষ মুখোমুখি হয়ে হাতাহাতি হয়। বড় কোনো সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাতিয়ায় ধর্ষণবিরোধী বিক্ষোভে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৫

সর্বশেষ আপডেট ১১:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬