ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরের শিক্ষা ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে যা বললেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 216

হাওর ও দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষার সমস্যা চিহ্নিত করে মানোন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। স্থানীয় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত নিয়ে এসব এলাকার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে সুনামগঞ্জ পিটিআইয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব এলাকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, শুধু কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে নয়, স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে দুর্গম অঞ্চলের শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এ সময় প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি নিয়ে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাবার বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কর্মসূচির আওতায় থাকা পাঁচ ধরনের খাবার যথাযথভাবে সরবরাহ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ফিডিং কর্মসূচিতে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় স্থানীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাওরের শিক্ষা ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে যা বললেন ববি হাজ্জাজ

সর্বশেষ আপডেট ০৩:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬