ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেডিয়ামে আর মেলা নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 19

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

দেশের সব জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কার করে পুনরায় সচল করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দীর্ঘদিন অব্যবহৃত ও অকার্যকর হয়ে পড়া ক্রীড়া অবকাঠামোগুলোকে আধুনিকায়নের মাধ্যমে আবারও খেলাধুলার উপযোগী করে তোলা হবে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলার বহু স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স দীর্ঘদিন ধরে যথাযথ ব্যবহারের বাইরে রয়েছে। এসব স্থাপনাকে সংস্কার করে পুনরায় চালু করা হবে, যাতে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করা যায়।

তিনি আরও জানান, সরকার যুব ও ক্রীড়া উন্নয়নে বহুমুখী উদ্যোগ হাতে নিয়েছে। যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ নানা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

আমিনুল হক বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” কার্যক্রম ইতোমধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন এবং এটি দেশের ৬৪ জেলায় একযোগে চালু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির বড় সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে সরকার।

স্টেডিয়াম ও ক্রীড়া মাঠের ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা স্টেডিয়ামগুলোতে কোনো ধরনের মেলা বা অ-ক্রীড়াবিষয়ক কার্যক্রমের অনুমোদন দেয়া হয়নি। ভবিষ্যতেও ক্রীড়া অবকাঠামোকে শুধুমাত্র খেলাধুলার জন্য সংরক্ষিত রাখা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্টেডিয়ামে আর মেলা নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ১২:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬