ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান-আনিসুলের মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 108

সালমান-আনিসুলের মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারক মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। পরে সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ চেয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ২৬ অক্টোবর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে হাজির হতে পারেননি। এ কারণে সাক্ষ্যগ্রহণের জন্য অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত সময় প্রয়োজন।

এর আগে সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলাটিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। গত বছরের ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নেন।

পরে চলতি বছরের ১২ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ২২ ফেব্রুয়ারি থেকে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সোমবার ১৩তম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা থাকলেও তার অসুস্থতার কারণে তা পিছিয়ে গেল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সালমান-আনিসুলের মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

সর্বশেষ আপডেট ০১:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬