ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 140

মোয়াজ্জেম হোসেন। ফাইল ছবি

যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদের সাবেক সহকারী মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সিআইডির আবেদনের পর সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আদেশ দেন।

সিআইডির উপপরিদর্শক মো. আব্দুল হান্নান বলেন, মোয়াজ্জেম হোসেন তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জন করে অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন।

মানি লন্ডারিংসহ অবৈধ সম্পদের অনুসন্ধান চলমান। যে কোনো সময় তিনি বিদেশে চলে যেতে পারেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগ রোধ করা জরুরি বলে আদালত মনে করেন। শুনানি শেষে তার বিদেশযাত্রা বন্ধের আদেশ দেন।

এর আগে, গত ২৪ মে একই আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জাতীয় পরিচয়পত্র ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল। চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার ২০ জানুয়ারি আবেদনেও আদালত অনুমতি দেননি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক ক্রীড়া উপদেষ্টার এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট ০৭:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬