সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

- সর্বশেষ আপডেট ০৭:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 106
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার বিকেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
পরিবার সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোরে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তাঁর ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক। তিনি প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন অবস্থায়ই তাঁর বাবা শেষনিশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত দেশের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত ছিলেন এবং আইন ও বিচার প্রশাসনে গুরুত্বপূর্ণ সময় পার করেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






























