ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় প্রতিমার শরীর থেকে খুলে নিয়ে গেল স্বর্ণালংকার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 211

মন্দিরের সিসি টিভি ফ্যুটেজে ধরা পরে চুরির দৃশ্য।

সাতক্ষীরা শহরে জেলা কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপার সামগ্রী এবং দানবাক্সে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে। বুধবার (১১ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির এবং জগন্নাথ মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার খুলে নিয়ে যায় এবং দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে।

মন্দির সমিতির সদস্য দীপাসিন্ধু তরফদার বলেন, সম্প্রতি শহরের কাটিয়া মন্দিরেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এদিকে মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা জানান, মন্দিরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাতক্ষীরায় প্রতিমার শরীর থেকে খুলে নিয়ে গেল স্বর্ণালংকার

সর্বশেষ আপডেট ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬