ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 92

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।

রোববার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পিজিআরের সদস্যদেরও স্মরণ করেন।

বাণীতে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে পিজিআর নতুন রূপ ও বিকাশ লাভ করে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীটির সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচ সদস্যও শহিদ হন। তিনি তাদেরসহ কর্তব্যরত অবস্থায় প্রাণ উৎসর্গকারী বাহিনীর সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানান।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ০৪:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬