ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / 161

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতে আইনের শাসনের দুর্বলতার সুযোগে সেখানে ‘রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র’ গড়ে উঠেছিল। এবার সেই সন্ত্রাসী নেটওয়ার্ক পুরোপুরি নির্মূল করা হবে।

মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশ একাডেমি নির্মাণের পরিকল্পনার পরই সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী।

এদিকে, সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় আগে থেকেই পর্যাপ্ত নজরদারি না থাকার দুর্বলতার কথা স্বীকার করেছেন র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে আরও শক্তিশালী নজরদারি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, গত রোববার গভীর রাতে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর একটি ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে একটি ক্যাম্প ভাঙচুরের পর গুলিও চালানো হয়। পরে যৌথবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। প্রাথমিকভাবে ইয়াসিন বাহিনীকে এ হামলার জন্য দায়ী করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। চলতি বছরের ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে বড় ধরনের অভিযানের পর এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে। এরপর সেখানে স্থায়ী নিরাপত্তা চৌকি বসানো হয়। তবে মূল গডফাদাররা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য ভেঙে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬