ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক গভীরের বার্তা দিলেন নতুন ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 122

বাংলাদেশে দায়িত্ব নিতে এসে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের সহযোগিতা বাড়বে এবং শিগগিরই পর্যটক ভিসা চালু হবে।

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে শুক্রবার বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি ও বাংলাদেশের ২০ কোটি মানুষ মিলিয়ে ১৬০ কোটির একটি বৃহৎ জনশক্তি গড়ে ওঠে। দুই গণতান্ত্রিক দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার হলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে পারে।

তিনি জানান, দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন। একই সঙ্গে অচিরেই পর্যটক ভিসা চালুর আশাবাদও ব্যক্ত করেন।

ভারতের সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সম্পর্ক গভীরের বার্তা দিলেন নতুন ভারতীয় হাইকমিশনার

সর্বশেষ আপডেট ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬