ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 191

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়াসহ শিক্ষার্থীদের অধ্যয়ন ও গবেষণার জন্য ডিজিটাল সুবিধা সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ৬০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হবে।

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে। পরে পর্যায়ক্রমে আবাসিক হল ও অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই

সর্বশেষ আপডেট ০৫:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬