ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে চার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 169

ছবি সংগৃহীত

ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম।

বুধবার নগর ভবনে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান; নাগরিকদের প্রতি দায়বদ্ধতাই এর মূল ভিত্তি।

দক্ষতার স্বীকৃতি দেওয়া হবে, আর অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, সব নাগরিক সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে চলবে।

সভায় ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে চারটি অগ্রাধিকার কর্মসূচি চূড়ান্ত করা হয়। এগুলো হলো—বৃক্ষরোপণ ও বিস্তৃত সবুজায়ন, খাল পুনঃখনন ও প্রবাহ স্বাভাবিককরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং কার্যকর মশক নিয়ন্ত্রণ।

এসব উদ্যোগ বাস্তবায়নে এক সপ্তাহের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় কয়েকটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি দল গঠন করা হবে।

পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়াতে স্থানীয় সামাজিক সংগঠনগুলোকেও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সতর্কবার্তার পরও কারও অবহেলায় মশার লার্ভা বা পরিবেশ দূষণের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে চার কর্মসূচি

সর্বশেষ আপডেট ০৮:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬