ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 48

ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের কারণে দেশের কয়েকটি এলাকায় আজ শুক্রবার (৬ (ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতলক্ষ্যা নদী ও আদমজী ইপিজেড এলাকায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিশাল একটি অংশে গ্যাসের এই সংকট দেখা দেবে।

এলাকাগুলো হলো- পুরো নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি ও মুক্তারপুর, মুন্সীগঞ্জ জেলা সদর, কেরানীগঞ্জের জিনজিরা এলাকা ও শ্যামপুর (বিসিক) শিল্প এলাকা।

এছাড়া এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের চাপ একেবারেই কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সন্ধ্যা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস থাকবে না

সর্বশেষ আপডেট ১০:২৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬