ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট মোকাবেলায় কর ও বিনিয়োগ বৃদ্ধি করতে হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 185

চট্টগ্রামে প্রস্তাবিত সরকারি হাসপাতালের জমি পরিদর্শন শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট কাটাতে কর আদায় বাড়ানো এবং দেশি–বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

শুক্রবার বিকেলে পতেঙ্গা এলাকায় সাংবাদিকদের তিনি জানান, রাজস্ব বাড়ানো ছাড়া উন্নয়ন ব্যয় চালানো কঠিন, আর বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়।

তিনি বলেন, কর্মসংস্থান সরকারে গুরুত্বপূর্ণ অঙ্গীকার; তাই আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

চট্টগ্রাম–১১ (বন্দর ও পতেঙ্গা) আসনের সংসদ সদস্য হিসেবে তিনি জানান, পতেঙ্গায় বড় হাসপাতালের দীর্ঘদিনের দাবি রয়েছে। সে কারণে বিশেষায়িত সেবাসহ একটি জেনারেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্টদের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল–২–এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভসংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেন।

পরে পতেঙ্গায় হাসপাতাল নির্মাণের জন্য নৌবাহিনীর অধিগ্রহণকৃত ১৪ দশমিক ২১ একর জমি ঘুরে দেখেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংকট মোকাবেলায় কর ও বিনিয়োগ বৃদ্ধি করতে হবে : অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ১০:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬