ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 107

ড. মুহাম্মদ ইউনূস। (ফাইল ফটো)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন । সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্যাবিনেট সচিব শেখ আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবদের সঙ্গে এটিই তাদের শেষ সভা হতে যাচ্ছে।

জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ৭৫ জন সচিব এ সভায় উপস্থিত থাকবেন। এর মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ১৬ জন সচিবও রয়েছেন।

ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং সরকারের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে পারেন।

সরকার সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো জরুরি প্রয়োজন দেখা দিলে কেবল উপদেষ্টা পরিষদের বৈঠক হতে পারে।

সচিবদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট ১২:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬