ঢাকা ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেনজেন ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 198

ভিসার মেয়াদ শেষ হলেও অবস্থান চালিয়ে যাওয়া নিয়ে কঠোর বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত ২৯ ইউরোপীয় দেশের দূতাবাস।

বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে ইউরোপের শেনজেনভুক্ত ২৯ দেশের দূতাবাস। ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও কোনো দেশে অবস্থান করা থেকে বিরত থাকার বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে, নইলে ভবিষ্যতে প্রবেশাধিকার হারানোর ঝুঁকি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার (৪ মে) সকালে ঢাকায় অবস্থিত এসব দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, শেনজেনভুক্ত কোনো দেশে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে এবং এর পরিণতি হতে পারে প্রবেশে নিষেধাজ্ঞা কিংবা ভিসা আবেদন প্রত্যাখ্যান।

দূতাবাসগুলোর মতে, এই ধরনের অনিয়ম শুধু ব্যক্তিগত ভ্রমণ ইতিহাসকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং ভবিষ্যতে ইউরোপে যাতায়াতের সুযোগও সীমিত করে দিতে পারে। তাই ভ্রমণকারীদের ভিসার শর্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত একটি ভ্রমণ ব্যবস্থা, যেখানে একটি একক ভিসায় স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ পাওয়া যায়। এই সুবিধার কারণেই বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ইউরোপ ভ্রমণের প্রবণতা তুলনামূলক বেশি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেনজেন ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা

সর্বশেষ আপডেট ০৪:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬