ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুবিষয়ক আলাদা অধিদপ্তরের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 176

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

দেশের ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশুকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শিশুদের ঝুঁকি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে সাতটি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা আলাদা শিশুবিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

সাতটি সংস্থার যৌথ ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস’ সোমবার গুলশানে ‘বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সমতা ও ন্যায়বিচার’ শীর্ষক সংলাপে এই দাবি উত্থাপন করে। সংস্থাগুলো নারী ও শিশুদের জন্য সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জোরালো অঙ্গীকারের আহ্বান জানায়।

নিশাত মজুমদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, বিশিষ্ট রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেট্রোপলিটন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ডাঃ ফেরদৌস আরা খানম।

জোটের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। সমাপনী বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা।

প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ওয়াসিউর রহমান তন্ময়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অক্সফাম বাংলাদেশের যোগাযোগ, অ্যাডভোকেসি এবং মিডিয়া প্রধান মোঃ শরিফুল ইসলাম। বিভিন্ন সংস্থার প্রধানদের মধ্যে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম।

মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে থাকা সুপারিশ শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে সকলের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। নারীর ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

“সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যাতে নারী প্রধান পরিবারগুলো সরাসরি সুবিধা পায় এবং স্বাবলম্বী হতে পারে। এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে, তা অন্য কোনো সভ্য দেশের তুলনায় বেশি। ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উপর পরিবারের গুরুত্ব অপরিহার্য।”

মন্ত্রী আরও বলেন, “সমাজে যারা মাদকাসক্ত যুবক, তারা সমাজে রোগের মতো কাজ করছে। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের ছেলেমেয়েদের তাদের থেকে দূরে রাখতে হবে। ভবিষ্যতে আরও শক্তিশালী আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং এনজিও-সরকারি অংশীদারিত্বের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষা আরও সুরক্ষিত হবে।”

কবিতা বোস বলেন, “নারী ও শিশু দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক হলেও তাদের কণ্ঠস্বর প্রায়ই উপেক্ষিত হয়। এই নির্বাচন তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে, যা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য জরুরি।”

আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, “নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আইন থাকলেই যথেষ্ট নয়, সেগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। সরকার এসব আইনের পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করবে। নারী কল্যাণ ও অধিকার বিষয়ে কোনো আপস করা হবে না।”

ডা. তাসনিম জারা হামে আক্রান্ত শিশুদের টীকা এবং ডিজিটাল তথ্যের গুরুত্বের প্রতি গুরুত্ব দেন। তিনি বলেন, “ইপিআই শিডিউল হালনাগাদ করতে হবে। কোথায় কত টীকা রয়েছে, টীকার হার কমার কারণ কি—ভ্যাকসিন নেই নাকি জনবল নেই—সব মনিটরিং করে দ্রুত ট্যাক করা সম্ভব হবে।”

বক্তারা নির্বাচনী ইশতেহারে শিশু ও নারী অধিকার সুরক্ষার সুপারিশ, রাজনৈতিক দলের প্রতিশ্রুতি এবং ভবিষ্যতের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।

শিশু বিবাহ প্রতিরোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, শিশু শ্রম নির্মূল এবং মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হয়। তারা বলেন, সমতা অর্জনের জন্য শুধু নীতিগত অঙ্গীকার নয়, বরং ধারাবাহিক অর্থায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ প্রয়োজন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশুবিষয়ক আলাদা অধিদপ্তরের দাবি

সর্বশেষ আপডেট ০৯:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬