শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি

- সর্বশেষ আপডেট ০৯:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 141
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও শিবরাত্রি উপলক্ষে আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় শ্রেণিকক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে। এরপর ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এ কারণে ফেব্রুয়ারি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা পাঁচ দিনের ছুটি মিলছে। এটি চলতি বছরের প্রথম বড় ছুটি এবং ছুটির তালিকায় পঞ্চম ছুটি।
এদিকে, নির্বাচনের দিন ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষিত রয়েছে। পাশাপাশি আগের দিন ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

































