ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মধ্যপ্রাচ্য সংকট

শাহ আমানতে ২১৮ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 142

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত এক মাসে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা রুটে মোট ২১৮টি ফ্লাইট বাতিল হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর আবুধাবি রুট, ইউএস-বাংলা এয়ারলাইন্স–এর দুবাই রুট এবং এয়ার আরাবিয়া–এর শারজাহ রুটের আগমন ও বহির্গমন ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। তবে একই দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে কিছু ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের বেশ কয়েকটি রুটে এখনো ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট সূচি পুনরায় চালু করা হবে, জানিয়েছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্য সংকট

শাহ আমানতে ২১৮ ফ্লাইট বাতিল

সর্বশেষ আপডেট ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬