ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত আরসার এক সদস্য

নিজস্ব প্রতিবেদক, উখিয়া (কক্সবাজার)
  • সর্বশেষ আপডেট ১২:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 9

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত আরসার এক সদস্য

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন।

এপিবিএন সূত্রে জানা গেছে, জুবায়ের নিজ বাড়ি থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

নিহত জুবায়েরের বাবার নাম রহমত উল্লাহ। তিনি ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের বাসিন্দা ছিলেন।

ঘটনার বিষয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথিত আরসা ও আরএসও-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনার পর ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত আরসার এক সদস্য

সর্বশেষ আপডেট ১২:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬