ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা কত বেতন পান?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 333

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। এই সময়ে সাধারণ মানুষ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বেতন ও সুবিধা নিয়ে আগ্রহী থাকে।

জানা যায়, সর্বোচ্চ বেতন পান রাষ্ট্রপতি। তার মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। প্রধানমন্ত্রীর বেতনের সঙ্গে বাড়িভাড়া হিসেবে ১ লাখ টাকা, দৈনিক ভাতা ৩ হাজার টাকা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকা বিমা কভারেজ এবং স্বেচ্ছাধীন তহবিল হিসেবে দেড় কোটি টাকা দেওয়া হয়। সরকারি বাসভবনে থাকলে বাড়িভাড়া পাবেন না।

জাতীয় সংসদের স্পিকার মাসে ১ লাখ ১২ হাজার টাকা পান। প্রধান বিচারপতির বেতন ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রীরা ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা, একই পরিমাণ ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং বিরোধী দলীয় নেতা পান। উপমন্ত্রীদের বেতন ৮৬ হাজার ৫০০ টাকা। সাধারণ সংসদ সদস্যরা ৫৫ হাজার টাকা মাসিক বেতন পান এবং এ ছাড়া আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বাবদ ভাতা পান।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে গাড়ি সুবিধা পান। তাদের দৈনিক জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ ১৮ লিটার। দেশের ভেতরে যেকোনো ভ্রমণে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ২ হাজার টাকা, উপমন্ত্রী ১ হাজার ৫০০ টাকা দৈনিক ভাতা পান।

আইন অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব, একজন ব্যক্তিগত কর্মকর্তা, জমাদার, আরদালি, দুইজন অফিস সহায়ক এবং একজন পাচক পাবেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি এবং একজন অফিস সহায়ক পাবেন। এছাড়া সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী একটি করে সরকারি মুঠোফোন পান।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা কত বেতন পান?

সর্বশেষ আপডেট ০৮:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬