ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরার দেশীয় অস্ত্র ও শর্টগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
  • সর্বশেষ আপডেট ০৬:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 101

রায়পুরার দেশীয় অস্ত্র ও শর্টগান উদ্ধার। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী ডমিনেশন টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান চালায়।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ল্যান্সারস, বিজিবির ৬৩ ব্যাটালিয়ন, র‍্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী) এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা বাঁশগাড়ি ও শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চলে ডমিনেশন টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের কয়েকটি সন্দেহভাজন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে- দুটি ট্যাটা (ধারালো অস্ত্র), ২টি ছুরি, প্রায় ২৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি  রামদা, একটি চাকু, দুটি শর্টগান, শটগানের দুটি খালি খোসা, চেইন ও রড দিয়ে তৈরি একটি চাবুক এবং দেশীয় শটগানের দুটি ব্যারেল। উদ্ধারকৃত সকল অস্ত্র ও আলামত রায়পুরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

অভিযান চলাকালে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট এলাকায় নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চরাঞ্চলসহ পুরো উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে ভবিষ্যতেও নিয়মিত ও কঠোরভাবে যৌথ টহল, তল্লাশি ও ডমিনেশন অভিযান পরিচালনা করা হবে।

বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণ যেন নির্বিঘ্ন ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরার দেশীয় অস্ত্র ও শর্টগান উদ্ধার

সর্বশেষ আপডেট ০৬:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬