ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
  • সর্বশেষ আপডেট ০১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

রাঙ্গাবালীতে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে এ ঘটনা ঘটে।

নিহত রফিক মাঝি চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জয়নাল মাঝি। চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে গরু চরাতে এবং সোনারচর সমুদ্রসৈকত থেকে ভেসে আসা প্লাস্টিকজাত বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে সেখানে যান রফিক মাঝি। গরুগুলো বনের মধ্যে ছেড়ে দিয়ে তিনি ছোট নৌকায় ফিরে আসেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে নৌকায় বসে চা পান করছিলেন তিনি।

এর কিছুক্ষণ পর হঠাৎ বজ্রপাত হলে রফিক মাঝি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সাগর থেকে ভেসে আসা বিভিন্ন প্লাস্টিকজাত সামগ্রী সোনারচরের সৈকতে জমা হতো। এসব সংগ্রহ করে বিক্রি করেই জীবিকা চালাতেন রফিক মাঝি। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনারচরের বনে গরু চরাতেন তিনি।

এলাকাবাসীর ভাষ্য, রফিক মাঝি দীর্ঘদিন ধরে চরমোন্তাজ ও চরআন্ডা এলাকায় নৌকা চালানোর কাজও করতেন। জীবিকার প্রয়োজনে নৌকা নিয়ে সোনারচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় চলাচল করতেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাঙ্গাবালীতে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬