ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের কাজের পরিসর অনন্ত: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 6

ছবি সংগৃহীত

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নিয়ে বিস্তৃত আলোচনা করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কবির কাজ এতটাই বহুমাত্রিক যে সারাজীবন গবেষণা করেও তাকে পুরোপুরি অনুধাবন করা কঠিন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় পতিসরের রবীন্দ্র স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রবীন্দ্রনাথের উপস্থিতি গভীর ও সুদূরপ্রসারী। তাঁর মতে, কবিকে সাম্প্রদায়িক পরিচয়ে সীমাবদ্ধ করার চেষ্টা বাস্তব জ্ঞান থেকে বিচ্যুত ধারণা। রবীন্দ্রনাথকে তিনি দার্শনিক মননের অধিকারী এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পতিসরে কৃষকদের উন্নয়নে রবীন্দ্রনাথ যে কৃষি ব্যাংক ও আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন, তা আজও প্রাসঙ্গিক। বর্তমান সরকারও কৃষি ও কৃষকের উন্নয়নে সেই চিন্তার ধারাবাহিকতাকে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া বিভিন্ন সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে পতিসর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকাল থেকেই কাচারী বাড়ি চত্বরে মানুষের ভিড় বাড়তে থাকে; কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্র মঞ্চসংলগ্ন মাঠ পূর্ণ হয়ে ওঠে দর্শনার্থীতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রবীন্দ্রনাথের কাজের পরিসর অনন্ত: মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৪:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬