ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০১:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 169

লক্ষ্মীপুরে পৃথক দুটি নির্বাচনী গণমিছিলে অংশ নিতে এসে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ও সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার জামায়াত কর্মী আব্দুস সহিদ (৬০) এবং একই এলাকার বিএনপি কর্মী ওবায়দুল হক (৪৫)।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের গণমিছিলে যোগ দিতে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুস সহিদ। তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় একই আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল হক। তাকেও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান যে তিনি মারা গেছেন।

সদর হাসপাতালের আরএমও অরুপ পাল জানান, দুজনকেই আলাদাভাবে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬