ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ফেরত, বিমানের আবুধাবিগামী ফ্লাইট বিলম্বিত

বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 180

যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ফেরত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবিগামী একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর সেটি ঢাকায় ফিরে আসে। বিজি ৩২৭ ফ্লাইটটি গতকাল রাত ১২টা ২৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ের পর তিনটি টয়লেটের ফ্লাশ কাজ না করায় যাত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। এ অবস্থায় পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন এবং রাত ১টা ৩১ মিনিটে বিমানটি অবতরণ করে।

পরে রাত ৩টা ৩৮ মিনিটে যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে আবুধাবি পাঠানো হয়। তবে সেই বিকল্প উড়োজাহাজটি সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান জানিয়েছেন, আবুধাবিগামী ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। বিলম্ব হওয়া ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেলে পরিচালিত হবে।

এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়ের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়। এছাড়াও ২৮ জুলাই দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ফেরত, বিমানের আবুধাবিগামী ফ্লাইট বিলম্বিত

সর্বশেষ আপডেট ০৫:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫