ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনার সামনে নিহতের খবর ভুয়া: সিএ প্রেস উইং ফ্যাক্টস

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 101

প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, যমুনার সামনে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার ও কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়েছে, আজ নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের ওপর পুলিশের বলপ্রয়োগে কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। গণমাধ্যমে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার সম্পর্কিত খবর থাকলেও কোনো মৃত্যুর তথ্য সত্য নয়।

সংবাদ অনুযায়ী, পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে ধাবন করেন। সেখানে কিছু আন্দোলনকারী শাহবাগ ও বাংলামোটরের দিকে সরে যান। প্রেস উইং ফ্যাক্টস স্পষ্ট করেছে, পুলিশের বলপ্রয়োগ থাকলেও তিনজন নিহত হওয়ার দাবি ভিত্তিহীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যমুনার সামনে নিহতের খবর ভুয়া: সিএ প্রেস উইং ফ্যাক্টস

সর্বশেষ আপডেট ০৮:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬