ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যায়নের ভিত্তিতে স্কুল-কলেজে র‍্যাঙ্কিং চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 169

দেশের স্কুল ও কলেজগুলোকে নির্দিষ্ট সূচকের ভিত্তিতে মূল্যায়নের আওতায় এনে র‍্যাঙ্কিং চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

শিক্ষার মান, পরিচালনা পদ্ধতি, শিক্ষার পরিবেশ ও ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও মানসম্মত ও জবাবদিহিমূলক করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন সূচকের আলোকে স্কুল ও কলেজগুলোর সামগ্রিক কার্যকারিতা মূল্যায়ন করা হবে।

এর মাধ্যমে প্রতিষ্ঠানের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন গতি আসবে বলে মনে করছে মন্ত্রণালয়।

তিনি বলেন, দেশের শিক্ষা প্রশাসনে জবাবদিহিতার ভিত্তি অনেক আগেই তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন সুবিধা চালু করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে অডিট ব্যবস্থা চালু করেন।

এসব উদ্যোগ শিক্ষা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাখাত আরও বাস্তবমুখী সংস্কারের পথে এগোবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

সভায় তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও জ্বালানি সংকটের কারণে বর্তমান সময়টি বেশ চ্যালেঞ্জের। এমন পরিস্থিতিতে সরকারি দপ্তরগুলোকে আরও সাশ্রয়ী ও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসিয়াল কাজে গাড়ি শেয়ারিং, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং এয়ার কন্ডিশনার নির্ধারিত তাপমাত্রায় রাখার বিষয়েও কর্মকর্তাদের সতর্ক থাকার কথা বলেন তিনি।

ডিআইএর কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে এই অধিদপ্তরের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ সময় কর্মকর্তাদের অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন—এসব বিষয়ে লিখিত মতামত মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

তিনি জানান, শিক্ষা খাতের অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে এবং ভবিষ্যতেও অধিদপ্তরের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন তিনি। সভায় ডিআইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মূল্যায়নের ভিত্তিতে স্কুল-কলেজে র‍্যাঙ্কিং চালুর পরিকল্পনা

সর্বশেষ আপডেট ০৯:৪৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬