ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নিয়ে দ্বন্দ্ব, তরুণকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ০১:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 113

নোয়াখালী সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে আন্ডারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আর সন্ধ্যা পৌনে ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরবের মৃত্যু হয়। নিহত নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গণি মাঝির ছেলে।

পুলিশ জানায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগবিতণ্ডা হয়। আজ সকাল ১০টার দিকে নিরব একই এলাকার রাশেদ ও সোহাগ নামে দুই যুবককে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালান। এ সময়ে রুবেল মাঝিকে উদ্ধার করতে আসলে নিরব ও তার সঙ্গে থাকা অপর দু’জনের ছুরিকাঘাতে আবুল কালাম (৪০), খলিল (২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন আহত হন।

সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “মাদক সেবনকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও পরবর্তীতে হামলা-পাল্টা হামলার ঘটনায় নিরব নামে একজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিক দু’জনকে আটক করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদক নিয়ে দ্বন্দ্ব, তরুণকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

সর্বশেষ আপডেট ০১:৫৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬