ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০২:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 152

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই সাত যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতায় যোগ দেয়। দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

সর্বশেষ আপডেট ০২:২৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬