ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোবল ভাঙতেই ৫৭ সেনা কর্মকর্তা হত্যা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ২০০৯ সালের এই দিনে বিডিআরের বিদ্রোহে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট প্রায় ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনাকে তিনি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক ও বেদনাবিধুর অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

তার ভাষ্য অনুযায়ী, সেদিন দেশের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র চালানো হয়েছিল। বিশেষ করে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করা হয়।

তবে জনগণ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দৃঢ় অবস্থান নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশের সার্বভৌমত্ব আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতের ধারাবাহিকতায় দেশকে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মনোবল ভাঙতেই ৫৭ সেনা কর্মকর্তা হত্যা: ফখরুল

সর্বশেষ আপডেট ০৩:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬