ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ একটি ‘কলঙ্ক’; অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপ লিও‘র

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 175

জনতার উদ্দেশে বক্তব্য দিচ্ছেন পোপ চতুর্দশ লিও।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও যন্ত্রণাকে পুরো ‘মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

পোপ চতুর্দশ লিও যুক্তরাষ্ট্রের নাগরিক। আজ রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি বলেন, ‘এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষদের দুর্দশার মুখে আমরা চুপ থাকতে পারি না। তাদের যা কষ্ট দিচ্ছে, তা সমগ্র মানবজাতিকেই কষ্ট দিচ্ছে।’

পোপ লিও জানান, তিনি মধ্যপ্রাচ্য ও সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি ‘হতাশার’ সঙ্গে খেয়াল করছেন।

পোপ যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমরা যেন প্রার্থনায় অবিচল থাকি, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়।’

সূত্র: আল-জাজিরা

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ একটি ‘কলঙ্ক’; অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পোপ লিও‘র

সর্বশেষ আপডেট ০৮:২৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬