ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 209

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের দ্বিতীয় তলার একটি বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান প্রথম ভোটার। এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার ছিলেন।

তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট কেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভোট দিলেন তারেক রহমান

সর্বশেষ আপডেট ১০:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬