ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 206

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, ধর্মীয় স্থাপনায় হামলা ও সহিংসতার অভিযোগ তুলে নরসিংদীতে ব্যাপক বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে প্রতিবাদ জোরদার করার পাশাপাশি লংমার্চের হুঁশিয়ারিও দেওয়া হয়।

নরসিংদী প্রতিনিধি বশির আহমেদ মোল্লা জানান, শুক্রবার জুমার নামাজের পর নরসিংদী তানজিমুল মাদারিসিল কওমিয়া ও জেলা ইমাম পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এতে অংশ নেন।

পৌরসভা মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। পথে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে অভিযোগ তোলেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

রেলস্টেশন এলাকায় পরবর্তীতে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তারা দাবি করেন, ভারতে মুসলমানদের ওপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালানো হচ্ছে এবং ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। মসজিদ-মাদ্রাসায় হামলা ও মুসলিম বসতিতে আঘাতের ঘটনাও ঘটছে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চের মতো কঠোর কর্মসূচিও আসতে পারে বলে তারা সতর্ক করেন।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার বলেন, এ ধরনের ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখা উচিত এবং আন্তর্জাতিকভাবে এর প্রতিবাদ জানানো প্রয়োজন। একই সঙ্গে মুসলিম দেশগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতী রবিউল ইসলাম, মাওলানা নুরুল কবির গাজীপুরী, মাওলানা মুফতি শফিউল্লাহ, মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, মুফতি শফিকুল ইসলাম, মুফতি নুর মোহাম্মদ, মুফতি অলিউল্লাহ ও অন্যান্যরা।

মুফতি নুরুল হুদার সঞ্চালনায় সমাবেশ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ

সর্বশেষ আপডেট ০৯:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬