ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নতুন হাইকমিশনার সম্পর্কে যা জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 12

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে অভিজ্ঞ রাজনীতিক দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছে নয়াদিল্লি।

দীর্ঘ বিরতির পর কোনো পেশাদার কূটনীতিক নয়, একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে এই দায়িত্বে আনা হচ্ছে—যা কূটনৈতিক অঙ্গনে আলাদা করে নজর কাড়ছে।

সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুব শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

৭৫ বছর বয়সী ত্রিবেদী ভারতের রাজনীতিতে পরিচিত ও অভিজ্ঞ এক নাম। পশ্চিমবঙ্গের এই রাজনীতিক তৃণমূল কংগ্রেসের হয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সময় কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

তবে তার রাজনৈতিক পথচলায় পরিবর্তনও এসেছে। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন—যা তখন আলোচনার জন্ম দিয়েছিল।

দীর্ঘদিন পর বাংলাদেশে ভারতের হাইকমিশনার পদে কোনো রাজনীতিবিদের নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত এই পদে সাধারণত পেশাদার কূটনীতিকরাই দায়িত্ব পালন করে এসেছেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে নিয়োগ দেওয়ার ঘোষণা এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতীয় নতুন হাইকমিশনার সম্পর্কে যা জানা যাচ্ছে

সর্বশেষ আপডেট ০৮:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬