ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লগার থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 196

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তীর্থস্থান ঋষিকেশে সানিউর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৩ সালের শাহবাগ আন্দোলনে সক্রিয় থাকা এই ব্লগার দীর্ঘদিন ধরে সাধুর পরিচয় নিয়ে অবৈধভাবে বসবাস করছিলেন দেশটিতে।

সোমবার (২০ এপ্রিল) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, ঋষিকেশের লক্ষ্মণ ঝুলা এলাকার পুলিশ সানিউর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করে। তিনি নিজেকে ‘সত্যনিষ্ঠা আর্য’ বলে পরিচয় দিতেন এবং ধর্মীয় বক্তৃতার মাধ্যমে ভক্তদের প্রভাবিত করতেন। রাজ্য সরকারের বিশেষ অভিযান ‘অপারেশন কালনামী’-র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।

তদন্তে জানা যায়, এই সানিউর রহমান ওরফে সত্যসাধু বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি ২০১৬ সালে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং তখন থেকে বৈধ কাগজপত্র ছাড়াই সেখানে বসবাস করছিলেন। পরিচয় লুকাতে তিনি নাম বদলে ‘সত্যনিষ্ঠা আর্য’ রাখেন এবং একটি ভুয়া আধার কার্ড তৈরি করেন।

জানা যায়, সম্প্রতি তিনি লক্ষ্মণ ঝুলার একটি আশ্রমে যান। সেখানে নিয়মিত পুলিশ চেকিংয়ের সময় তাকে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্টসহ বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্লগার থেকে উগ্রবাদী হিন্দু হওয়া সানিউর রহমান ভারতে গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০১:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬