ব্রাহ্মণবাড়িয়ায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

- সর্বশেষ আপডেট ০৫:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 114
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো এনামুল হক ও একাডেমিক সুপারভাইজার মো: শরিফজ্জামান প্রমুখ।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো শাহরিয়ার রসুল, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হুমায়ুন কবির ও সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ফারুকুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
গত ৬ জানুয়ারি থেকে উপজেলা পরিষদ মাঠে ৩ দিনব্যাপী ৪৭টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২২টি হাইস্কুল,কারিগরি স্কুল ও মাদ্রাসার শত শত ক্রীড়ামোদি শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।































