ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয় ভাঙচুর, আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সর্বশেষ আপডেট ০১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 192

নাটোরের নলডাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। তিনি এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভাঙচুরের ঘটনা ঘটছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি কার্যালয় ভাঙচুর, আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

সর্বশেষ আপডেট ০১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬