ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের পক্ষে জামাত : দ্য উইককে ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 109

বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং ‘জাতীয় সরকার’ গঠনে জামায়াত ইতিবাচক মনোভাব রাখে।

ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন ‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি রাজনৈতিক দল, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে নিজেদের নীতি ক্রমাগত মানিয়ে নিয়েছে। নির্বাচনি রাজনীতির বাইরে থাকা সত্ত্বেও দল সবসময় গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতিতে বিশ্বাসী থেকেছে।

ডা. শফিকুর রহমান জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতা শিখিয়েছে, গণতন্ত্র যখন হুমকির মুখে থাকে, তখন সব গণতান্ত্রিক শক্তির ঐক্য অপরিহার্য। নিষিদ্ধ অবস্থার মধ্যেও জামায়াত সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। বর্তমানে তরুণ প্রজন্ম দুর্নীতি ও অপশাসনের বিকল্প হিসেবে দলের সুশৃঙ্খল কাঠামোর প্রতি আকৃষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াত শুধুই আদর্শিক দল নয়; কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের দেশ গঠনে অংশীদার করে। বহুদলীয় গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক শাসনে তারা বিশ্বাসী। ইতিমধ্যে ১০টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি জোট গঠন করেছে জামায়াত। জোটবদ্ধ রাজনীতিতে তাদের মূলনীতি হলো—জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং দেশপ্রেমিক রাজনীতি।

নারী ও সংখ্যালঘুদের বিষয়ে সমালোচনার জবাবে ডা. শফিকুর বলেন, দল সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। আসন বণ্টন ও জোটগত কারণে নারী প্রার্থী দিতে না পারলেও অন্য নারী প্রার্থীদের পূর্ণ সমর্থন দেওয়া হচ্ছে। অতীতের বিতর্কের জন্য তিনি ক্ষমা চেয়েছেন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের পক্ষে জামাত : দ্য উইককে ডা. শফিকুর

সর্বশেষ আপডেট ০৯:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬