ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাপের দোয়ায় বিসিবি কমিটি হয় নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 141

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে বিসিবির আহ্বায়ক কমিটি নিয়ে ওঠা সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করেছেন—এটি কোনো ব্যক্তিগত প্রভাবের ফল নয়; বরং তদন্তের ভিত্তিতেই কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে গঠিত আহ্বায়ক কমিটিকে “বাপের দোয়া–মায়ের দোয়া” বলে আখ্যা দেওয়ার সুযোগ নেই। তার দাবি, পুরো প্রক্রিয়াটি হয়েছে তদন্তের আলোকে, কোনো ব্যক্তিগত সুপারিশে নয়।

বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, ক্রিকেট বোর্ডসহ দেশের বিভিন্ন ক্লাবে অতীতে প্রভাব বিস্তারের অভিযোগ ছিল, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান সরকার বিষয়টি খতিয়ে দেখে তদন্ত পরিচালনা করে। সেই তদন্তের ফলাফলের ভিত্তিতেই বিসিবি বোর্ড ভেঙে দেওয়া হয়।

এরপর নতুন করে তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, এখানে কোনো ‘বাপের দোয়া–মায়ের দোয়া’ কাজ করেনি।

এর আগে একই অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিসিবি এখন স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না; বরং এটি এক ধরনের ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ রূপ নিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাপের দোয়ায় বিসিবি কমিটি হয় নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬