ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৭:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 132

থানচির ইটভাটা (ফাইল ফটো)

বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের অপরাধে পাঁচটি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।

আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, বান্দরবান জেলার ৫টি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসন’সহ সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যারমধ্যে ৪২টি ইটের ভাটা বর্তমানে সচল রয়েছে। ইতিমধ্যে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও আইনের পদক্ষেপ নেয়া হলেও এসব অবৈধ ইটভাটাকে বন্ধ করা যায়নি।

এদিকে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের অপরাধে ৮টি ইটের ভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারমধ্যে পরিবেশ অধিদপ্তর দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত।

ইটভাটার মালিকরা হলেন- থানচি উপজেলার MSB ভাটা মালিক যুবলীগনেতা আনিসুর রহমান সুজন, আলীকদম উপজেলার ABM ইটভাটা মালিক আওয়ামীলীগনেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান, UBM ইটভাটা মালিক আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, FBM ইটভাটা মালিক আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর ভাই শওকত তালুকদার এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার BBM ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর, ফরিদ আহমদ।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে৷ ইতিমধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা

সর্বশেষ আপডেট ০৭:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬