ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 15

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় নতুন অগ্রগতি এসেছে। রোববার (২৪ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক আদেশে জানানো হয়, আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমূল্যাহকে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে আসামিপক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দেয় ঢাকা আইনজীবী সমিতি। সেই প্রেক্ষাপটেই সরকার স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একইদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। পরে আদালত অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেন।

চার্জশিট দাখিলের সময় কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে দুই আসামিকে আদালতে আনা হয়। তাদের আদালতের গারদখানায় রাখা হয়েছিল।

মামলার ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে, হত্যার আগে শিশু রামিসাকে ধর্ষণ করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন তাকে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহের মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।

এদিকে, শনিবার সিআইডি তদন্ত কর্মকর্তার কাছে মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে। সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনার জন্য সরকার বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আইনজীবী আজিজুর রহমান দুলুকেও নিয়োগ দিয়েছে।

উল্লেখ্য, গত ২০ মে আদালতে দেওয়া জবানবন্দিতে প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইদিন তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

সর্বশেষ আপডেট ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬