ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা কিউআরে বিক্রেতার ১ শতাংশ মাশুল স্থগিত

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 147

বাংলা কিউআর

বাংলা কিউআর ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য গ্রহণের ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে নেওয়া ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে বাংলা কিউআরে লেনদেনের জন্য বিক্রেতাকে আর এই মাশুল দিতে হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলা কিউআরকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার লক্ষ্যে ১ শতাংশ এমডিআর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ সর্বস্তরের মানুষের জন্য টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক আন্তঃডিজিটাল পেমেন্ট ব্যবস্থা প্রয়োজন। এ লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে।

তিনি জানান, বর্তমানে প্রায় ৪০ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। গত জুনে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর এ মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ।

এদিকে আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর চালু করা হবে। ওই দিন থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পার্সন-টু-পার্সন (পিটুপি) লেনদেন করা যাবে।

এর ফলে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর ব্যবহার করে আন্তঃলেনদেন আরও সহজ হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলা কিউআরে বিক্রেতার ১ শতাংশ মাশুল স্থগিত

সর্বশেষ আপডেট ০২:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬