শিরোনাম
বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বিষয়ে যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 98
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল আজহা সম্ভবত ২৭ মে পালিত হবে। বাংলাদেশে এটি সাধারণত এক দিন পরে উদযাপন করা হয়।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে। গালফ নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে।
এর ধারাবাহিকতায় ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ উদযাপন করা হয়। সুতরাং ২৮ মে বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি।































