ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে সন্ত্রাসী স্টাইলে হামলা- সাংবাদিকসহ আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ০২:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 33

হামলায় আহতরা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসসংলগ্ন এলাকায় একদল শিক্ষার্থীর হামলায় ক্যাম্পাস সাংবাদিকসহ অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন নভোথিয়েটারের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও এশিয়া পোস্টের ক্যাম্পাস সাংবাদিক আবু উবাইদা, সাংবাদিক আব্দুল কাদের জীবনসহ একই বিভাগের আরও কয়েকজন শিক্ষার্থী। এছাড়া বাংলা, লোকপ্রশাসন, সিএসই, হিসাববিজ্ঞান ও ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজে গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান সিফাতকে নিয়ে একটি ভিডিও প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু উবাইদা ও সাংবাদিক আব্দুল কাদের জীবনকে কথা বলার কথা বলে নভোথিয়েটারের সামনে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, আহতদের উদ্ধার করতে গেলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরও শিক্ষার্থীদের মারধর করা হয়। পরে বাধা দিতে এগিয়ে আসা লোকপ্রশাসন, কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইংরেজি, বাংলা, সিএসই ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও হামলার শিকার হন।

ভুক্তভোগীদের দাবি, লাঠি, রড, পাইপ ও ইটপাটকেল নিয়ে ৪০ থেকে ৫০ জন হামলায় অংশ নেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন। অভিযোগ অনুযায়ী, আজকালের কণ্ঠ-এর সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদ রানার ওপর হামলা চালানো হয়। ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল কাদের জীবন বলেন, “২০ থেকে ৩০ জন আমাকে লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা করেছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযোগে নাম আসা গণিত বিভাগের শিক্ষার্থী আরফান সিফাত এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. হাসান-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজয় কৃষ্ণ সাহা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা মো. ইমরান হোসেন বলেন, ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ জানান, উভয় পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আহত শিক্ষার্থীরা হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববিতে সন্ত্রাসী স্টাইলে হামলা- সাংবাদিকসহ আহত ১৫

সর্বশেষ আপডেট ০২:৩৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬