ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 85

বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা

শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে সাভার, আশুলিয়া এবং গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ তথ্য জানান।

এর আগে বেলা ১২টার পর বিজিএমইএ কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ ও বিকেএমইএর প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সভায় অংশ নেওয়া অধিকাংশ মালিক মনে করেন, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডের আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা থাকে না। বর্তমান পরিস্থিতিতে উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে না পারা কারখানাগুলো আগামী ১৫ নভেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে বাধ্য হতে পারে।

মাহমুদ হাসান খান বাবু বলেন, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানা চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন মালিকরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।

কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, শনিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া আরও ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম চালাতে পারেনি। এসব কারখানার মালিক চাইলে আগামীকাল একই ধারায় কারখানা বন্ধ ঘোষণা করতে পারবেন।

সব মিলিয়ে শনিবার ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। বিজিএমইএর হিসাব অনুযায়ী, প্রতিটি কারখানায় গড়ে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় তিন লাখ।

বিজিএমইএ সভাপতি বলেন, আশুলিয়া, সাভার ও গাজীপুরের সংশ্লিষ্ট এলাকার পোশাক কারখানাগুলো দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা এবং এর সঙ্গে যুক্ত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, সরকারকে দ্রুত এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সংকট উত্তরণে মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা

সর্বশেষ আপডেট ০৭:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬