ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 144

দেশে প্রশাসনিক মানচিত্রে নতুন পরিবর্তন আসছে—বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দিয়েছে জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলায় আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এতে স্থানীয় প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারিত হলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে নিকারের ১২০তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বগুড়া এখন দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে যুক্ত হচ্ছে। বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন রয়েছে, বগুড়া যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ১৩টিতে।

একই বৈঠকে পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন পায়। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভেঙে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর থেকে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’, এবং লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে দেশে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন পাঁচটি যুক্ত হলে মোট উপজেলা হবে ৫০০টি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলা অনুমোদন

সর্বশেষ আপডেট ০৯:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬