ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনেই গভর্নর বদল: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 157

অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া বলেই মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে রদবদল হওয়াটা অস্বাভাবিক নয়; প্রয়োজন হলে আরও দপ্তরেও পরিবর্তন আসবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গভর্নর পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, এটি বিশেষ কোনো কারণে নয়, বরং প্রশাসনিক ধারাবাহিকতার অংশ হিসেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. আহসান এইচ মনসুর–এর স্থলে মোস্তাকুর রহমান–কে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রয়োজনেই গভর্নর বদল: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬