ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুজনকে কুপিয়ে জখম, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
  • সর্বশেষ আপডেট ০১:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 215

‎পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা তালুকদার বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) ও তার ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পিরোজপুরে বিএনপির আহ্বায়কসহ দুজনকে কুপিয়ে জখম, মানববন্ধন

সর্বশেষ আপডেট ০১:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬